ইসলামি পাণ্ডুলিপির সংরক্ষণ, গবেষণা ও সংশ্লিষ্ট কার্যক্রমে নিবেদিত একটি স্বেচ্ছাসেবী ওয়াক্‌ফ প্রতিষ্ঠান
NOTICES

নোটিশ বোর্ড

Notice Board Announcements and Notices

2026-08-01

অফিসিয়াল WhatsApp ও Telegram চ্যানেলে যুক্ত হওয়ার আহ্বান

অফিসিয়াল চ্যানেল সাধারণ

মুআসসাসার ওয়েবসাইটে প্রকাশিত নতুন প্রবন্ধ, গবেষণা, নিবন্ধ এবং গুরুত্বপূর্ণ ইলান দ্রুত পাওয়ার জন্য সকলকে আমাদের অফিসিয়াল চ্যানেলে যুক্ত হওয়ার অনুরোধ করা হচ্ছে। WhatsApp Channel: [লিংক] Telegram Channel: [লিংক]

2026-08-01

পাক্ষিক ইলমী মজলিস

পাক্ষিক মজলিস গুরুত্বপূর্ণ

আলহামদুলিল্লাহ, ১৪৪৮ হিজরী থেকে পাক্ষিক ইলমী মজলিস আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সময়: প্রতি এক সপ্তাহ অন্তর জুমার রাত (বৃহস্পতিবার মাগরিবের পর) স্থান: মুআসসাসাতুল মাআরিফ কার্যালয় মজলিসের বিষয়বস্তু, সময়সূচী ও প্রয়োজনীয় নির্দেশনা নিয়মিত মুআসসাসার ওয়েবসাইটে প্রকাশ করা হবে, ইনশাআল্লাহ।

2026-08-01

সাপ্তাহিক নাশরাহ প্রকাশ

সাপ্তাহিক নাশরাহ গুরুত্বপূর্ণ

১৪৪৮ হিজরী থেকে ‘সাপ্তাহিক নাশরাহ’ প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটি অপেক্ষাকৃত সংক্ষিপ্ত গবেষণাধর্মী নিবন্ধ, যা নিয়মিত মুআসসাসার ওয়েবসাইটে প্রকাশিত হবে, ইনশাআল্লাহ। এর বিষয়বস্তু তুরাস, মাখতুতাত এবং সংশ্লিষ্ট বিভিন্ন ইলমী বিষয়ে কেন্দ্রিত থাকবে। পাশাপাশি ‘আল-ইযাফাতুল ইলমিয়্যাহ’-এর আওতায় ধারাবাহিক গবেষণামূলক সিলসিলা প্রকাশিত হবে।

2026-08-01

মাসিক নাশরাহ প্রকাশ

মাসিক নাশরাহ গুরুত্বপূর্ণ

আলহামদুলিল্লাহ, ১৪৪৮ হিজরী থেকে মুআসসাসাতুল মাআরিফের পক্ষ থেকে ‘মাসিক নাশরাহ’ প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটি একটি গবেষণাধর্মী ই-প্রকাশনা, যা ছোট বই অথবা দীর্ঘ গবেষণামূলক প্রবন্ধের আকারে নিয়মিত মুআসসাসার ওয়েবসাইটে প্রকাশিত হবে, ইনশাআল্লাহ। প্রকাশনার বিষয়বস্তু প্রধানত হবে— এর অন্যতম বৈশিষ্ট্য হবে ‘আল-ইযাফাতুল ইলমিয়্যাহ’, যার অধীনে ‘الأجوبة التراثية’-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইলমী সিলসিলা প্রকাশিত হবে, ইনশাআল্লাহ।