ইসলামি পাণ্ডুলিপির সংরক্ষণ, গবেষণা ও সংশ্লিষ্ট কার্যক্রমে নিবেদিত একটি স্বেচ্ছাসেবী ওয়াক্‌ফ প্রতিষ্ঠান
পিনকৃত গুরুত্বপূর্ণ মাসিক নাশরাহ NOT-2026-1989

মাসিক নাশরাহ প্রকাশ

2026-08-01

আলহামদুলিল্লাহ, ১৪৪৮ হিজরী থেকে মুআসসাসাতুল মাআরিফের পক্ষ থেকে ‘মাসিক নাশরাহ’ প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটি একটি গবেষণাধর্মী ই-প্রকাশনা, যা ছোট বই অথবা দীর্ঘ গবেষণামূলক প্রবন্ধের আকারে নিয়মিত মুআসসাসার ওয়েবসাইটে প্রকাশিত হবে, ইনশাআল্লাহ। প্রকাশনার বিষয়বস্তু প্রধানত হবে— এর অন্যতম বৈশিষ্ট্য হবে ‘আল-ইযাফাতুল ইলমিয়্যাহ’, যার অধীনে ‘الأجوبة التراثية’-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইলমী সিলসিলা প্রকাশিত হবে, ইনশাআল্লাহ।

সাধারণ অফিসিয়াল চ্যানেল NOT-2026-1986

অফিসিয়াল Telegram চ্যানেল

2026-08-01

মুআসসাসার ওয়েবসাইটে প্রকাশিত নতুন লেখা, প্রবন্ধ-নিবন্ধ এবং নোটিশগুলো সহজে পাওয়ার জন্য দুটি অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল খোলা হয়েছে। চ্যানেল দুটির লিঙ্ক যথাক্রমে (আরবী ও বাংলা): منشورات المعارف (رسميَّة): [লিংক] আল-মাআরিফ (অফিসিয়াল): [লিংক] দ্রুত আপডেট পাওয়ার জন্য সকলকে আমাদের অফিসিয়াল চ্যানেলে যুক্ত হওয়ার অনুরোধ করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ পাক্ষিক মজলিস NOT-2026-1987

পাক্ষিক ইলমী মজলিস

2026-08-01

আলহামদুলিল্লাহ, ১৪৪৮ হিজরী থেকে পাক্ষিক ইলমী মজলিস আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সময়: প্রতি এক সপ্তাহ অন্তর জুমার রাত (বৃহস্পতিবার মাগরিবের পর) স্থান: মুআসসাসাতুল মাআরিফ কার্যালয় মজলিসের বিষয়বস্তু, সময়সূচী ও প্রয়োজনীয় নির্দেশনা নিয়মিত মুআসসাসার ওয়েবসাইটে প্রকাশ করা হবে, ইনশাআল্লাহ।

গুরুত্বপূর্ণ সাপ্তাহিক নাশরাহ NOT-2026-1988

সাপ্তাহিক নাশরাহ প্রকাশ

2026-08-01

১৪৪৮ হিজরী থেকে ‘সাপ্তাহিক নাশরাহ’ প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটি অপেক্ষাকৃত সংক্ষিপ্ত গবেষণাধর্মী নিবন্ধ, যা নিয়মিত মুআসসাসার ওয়েবসাইটে প্রকাশিত হবে, ইনশাআল্লাহ। এর বিষয়বস্তু তুরাস, মাখতুতাত এবং সংশ্লিষ্ট বিভিন্ন ইলমী বিষয়ে কেন্দ্রিত থাকবে। পাশাপাশি ‘আল-ইযাফাতুল ইলমিয়্যাহ’-এর আওতায় ধারাবাহিক গবেষণামূলক সিলসিলা প্রকাশিত হবে।