আলহামদুলিল্লাহ, ১৪৪৮ হিজরী থেকে মুআসসাসাতুল মাআরিফের পক্ষ থেকে ‘মাসিক নাশরাহ’ প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এটি একটি গবেষণাধর্মী ই-প্রকাশনা, যা ছোট বই অথবা দীর্ঘ গবেষণামূলক প্রবন্ধের আকারে নিয়মিত মুআসসাসার ওয়েবসাইটে প্রকাশিত হবে, ইনশাআল্লাহ।
প্রকাশনার বিষয়বস্তু প্রধানত হবে—
- তুরাস
- মাখতুতাত
- মৌলিক ইলমী ধারণা
- গবেষণামূলক দিকনির্দেশনা
এর অন্যতম বৈশিষ্ট্য হবে ‘আল-ইযাফাতুল ইলমিয়্যাহ’, যার অধীনে ‘الأجوبة التراثية’-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইলমী সিলসিলা প্রকাশিত হবে, ইনশাআল্লাহ।