ইসলামি পাণ্ডুলিপির সংরক্ষণ, গবেষণা ও সংশ্লিষ্ট কার্যক্রমে নিবেদিত একটি স্বেচ্ছাসেবী ওয়াক্‌ফ প্রতিষ্ঠান
পিনকৃত গুরুত্বপূর্ণ মাসিক নাশরাহ

মাসিক নাশরাহ প্রকাশ

প্রকাশিত: 2026-08-01 সূত্র: NOT-2026-1989

আলহামদুলিল্লাহ, ১৪৪৮ হিজরী থেকে মুআসসাসাতুল মাআরিফের পক্ষ থেকে ‘মাসিক নাশরাহ’ প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এটি একটি গবেষণাধর্মী ই-প্রকাশনা, যা ছোট বই অথবা দীর্ঘ গবেষণামূলক প্রবন্ধের আকারে নিয়মিত মুআসসাসার ওয়েবসাইটে প্রকাশিত হবে, ইনশাআল্লাহ।

প্রকাশনার বিষয়বস্তু প্রধানত হবে—

  • তুরাস
  • মাখতুতাত
  • মৌলিক ইলমী ধারণা
  • গবেষণামূলক দিকনির্দেশনা

এর অন্যতম বৈশিষ্ট্য হবে ‘আল-ইযাফাতুল ইলমিয়্যাহ’, যার অধীনে ‘الأجوبة التراثية’-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইলমী সিলসিলা প্রকাশিত হবে, ইনশাআল্লাহ।